মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ০০:২২:১০ || আপডেট: ২০১৯-০৪-২৫ ০০:২২:১০
চকরিয়া অফিস : কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় এক সৌদি প্রবাসীর অর্ধকোটি টাকা মূল্যের জমি দখলের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় দখলবাজ চক্রের বিরুদ্ধে। গত একমাস ধরে ওই দখলবাজ চক্রটি সৌদি প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তারকে একেরপরএক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন বলে জানা গেছে। বিষয়টি ঘিরে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
প্রবাসীর স্ত্রী জেসমনি আক্তারের অভিযোগ, উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার বাসিন্দা মৃত ছালেহ আহমদের পুত্র সৌদি প্রবাসী আবু তালেব ২০০৭ সালে সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার আন্নরআলী মাতবর পাড়ার বাসিন্দা ছৈয়দুল হক ও তার পুত্রদের কাছ থেকে জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত জমিতে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে সীমানা দেওয়াল দেন তিনি। পরবর্তীতে জমির মালিক পেশাগত কাজে সৌদি আরব চলে গেলে ওইজমির দেখবাল করেন সৌদি প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার। এদিকে গত একমাস ধরে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় দখলবাজ চক্রের। তারা বিভিন্ন সময় ওই জমি জবর দখলের চেষ্ঠা চালালেও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী সুত্র জানায়, গত ২ মার্চ পেকুয়া চৌমুহনীর মিয়াপাড়া এলাকার মৃত উকিল আহমদের পুত্র সামসুল আলম, নন্দীরপাড়া এলাকার মৃত আবদুর রশিদের পুত্র রেজাউল করিম ও আবদুল মালেকের নেতৃত্বে ১০-১২জনের দখলবাজচক্র সশস্ত্র হামলা চালিয়ে জমি জবর দখলের চেষ্ঠা করে। এসময় দখলবাজ চক্রটি জেসমিন আক্তার ও তার মেয়ে জুই মনির উপর হামলা চালায়। এতে মা-মেয়ে মারাত্মক আহত হন।
এসময় দখলবাজ চক্রটি ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটায়। এসময় তারা স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামালও লুট করে। এঘটনায় প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে দখলবাজ চক্রের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে দখলবাজ চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠে। তারা প্রবাসীর পরিবারকে ঘরছাড়া করার জন্য একেরএকপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। গত ১৭ এপ্রিল ওই জমি দখলের চেষ্ঠা করে চক্রটি। এতে প্রবাসী পরিবার ও স্থানীয় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্ঠা করলে জেসমিন আক্তার ও তার মেয়ে জুই মনির উপর সশস্ত্র হামলা চালায় তারা। এতে মারাত্মকভাবে মা-মেয়ে দুইজনই আহত হয়। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন ওই প্রবাসী পরিবার। প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার জানায়, তার স্বামীর ক্রয়কৃত জমিতে তারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। মিয়াপাড়ার সামসুল ইসলাম ও নন্দীপাড়ার রেজাউল করিমের নেতৃত্বে তার স্বামীর ক্রয়কৃত জমি দখলের জন্য দিনদুপুরে সশস্ত্র মহড়া দিচ্ছেন। দখলবাজরা প্রশাসনকেও তোয়াক্কা করছেন না। দখলবাজ চক্রের সশস্ত্র মহড়ায় বর্তমানে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও জানান তিনি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন ভূইয়া বলেন, পেকুয়া চৌমুহনী এলাকায় কিছু জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে শালিশ বিচারও চলছে। বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। নির্দেশনা অমান্য করে যদি কোন পক্ষ জমি দখলের চেষ্ঠা করে, তাহলে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।