রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ২২:৫৫:০৪ || আপডেট: ২০১৯-০৪-২৫ ২২:৫৫:০৪
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১/২০১৯-২০২০ অর্থ বছরে উফশী আইশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮ শত জন আউশ চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্টান বৃহস্পতিবার ২৫ এপ্রিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন। উপজেলা কৃষি অফিসার লিটন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, এটিও বশির আহমেদ সরকার, পৌরসভার কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম। সভা শেষে অতিথিরা ২০ মেট্রিক টন সার ও ৪ মেট্রিক টন আউশ বীজ বিতরণ করেন। উল্লেখ্য এতে প্রতি জন চাষী ৫ কেজি ধান,ডিএপি সার ১৫ কেজি ও এমপিও সার ৫ কেজি করে পেয়েছেন।