রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৫ ২২:৫১:৪৮ || আপডেট: ২০১৯-০৪-২৫ ২২:৫১:৪৮
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সদর করোনেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকান সর্ম্পূণ ভষ্মিভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টার দিকে। জানা যায়, আগুনে মোঃ জাহেদের চা দোকান,মো: এরশাদের মুদি দোকান,মো: তৌহিদের ফানির্চার দোকান ও মো: মঞ্জুর গ্রীল ওয়ার্কশপ ও ষ্টিলের আলমারীর দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। পথচারীরা আগুন দেখে নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছার আগেই আগুনে সব কিছু পুড়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। বৃহস্পতিবার ২৫ এপ্রিল পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন,ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম ও কাউন্সিলর হেলাল উদ্দীন ঘটনা স্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানান এবং পৌর সভার পক্ষ হতে নগদ ২০ হাজার টাকা সাহায্য প্রদান করেন।