চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

ভয়াবহ আগুনে রোহিঙ্গা ক্যাম্পে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

প্রকাশ: ২০১৯-০৪-২৫ ০০:০৭:২৪ || আপডেট: ২০১৯-০৪-২৫ ০০:০৭:২৪

নিউজ ডেস্ক : উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ৫৭নং ব্লকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ৫৭নং ব্লকে আগুন দেখতে পেয়ে রোহিঙ্গা শরণার্থীরা আগুন নিভানোর জন্য দৌড়ঝাপ শুরু করে। আব্দুল হামিদ নামের এক প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা জানান, ক্যাম্পের আশ্রয়ঘেরগুলো ত্রিপলের বেড়া ও ত্রিপলের ছাউনী হওয়ায় মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

ফলে একটি ব্লকের ৬০টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। কোনকিছুই বের করে আনা সম্ভব হয়নি সেসব ঘর থেকে। তিনি জানান, অগ্নিকান্ডে ওই ব্লকের একটি মসজিদও সম্পূর্ণভাবে পুড়ে যায়। আকাশে ধোঁয়া দেখতে পেয়ে দূর থেকে আগুন নেভাতে চলে আসে রোহিঙ্গারা। নিজেদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে আনে তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই রোহিঙ্গারা আগুন নেভাতে সক্ষম হন। পরে ফায়ার সার্জেভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার অভিযান চালান।

আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আগুন লাগতে পারে। এদিকে আহত রোহিঙ্গাদেরকে নিকটস্থ শরণার্থী হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে রোহিঙ্গারা। উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলো নির্মাণ করা হয়েছে ত্রিপল দিয়ে।ত্রিপলের মধ্যে আগুন লাগলে সহজেই নিভানো যায়না। এ কারনে সহজেই আগুন নিয়ন্ত্রনে আনতে ক্যাম্পের অভ্যন্তরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মানের জন্য দাবী জানিয়েছে রোহিঙ্গারা। এজন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক এনজিও সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *