চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালায় বেতন ভাতা প্রদানের দাবিতে সমাবেশ

প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১০:৪৫:৩৯ || আপডেট: ২০১৯-০৪-২৫ ১০:৪৫:৩৯

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আন্দরকিল্লাস্থ কে.বি আবদুল আজিজ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাথে উপজেলা কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা এস.এম জয়নুল আবেদীন জেহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি তার স্বাগত বক্তব্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সৃষ্টির ইতিহাসে দীর্ঘ ৩৪ বছর পর বর্তমান সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা ১৮/১১/২০১৮ইং তারিখে গেজেট করায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান। নীতিমালায় ৯নং ধারা অনুযায়ী ইবতেদায়ী প্রধান শিক্ষক ১১ গ্রেড ও সহকারী শিক্ষক ১৬ গ্রেড মর্মমতে জাতীয় স্কেল বেতন প্রদানের কার্যক্রম শুরু করায় শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণকে ধন্যবাদ প্রদান করেন।

পাশাপাশি উক্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রধান শিক্ষককে ১১ গ্রেড সহকারী শিক্ষক ১৬ গ্রেডে বেতন প্রদান ও ২০১৩ সাল থেকে শূন্য পদে নিয়োগকৃত শিক্ষক/শিক্ষিকাদের এমপিও জারির দাবি জানান এবং গত ২২/১০/২০১৮ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত সার-সংক্ষেপ অনুযায়ী ৩,৪৪৩টি বেনবেইজ ভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিও ভুক্তির নির্দেশনাকে দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আজাদী, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. আলী, মো. আতাউল গণি, শাব্বির আহম্মদ, মো. নাজিম উদ্দিন, হোসাইন আহম্মদ, ওসমান গণি, মো. ইউনুছ, মো. সোলায়মান, মো. আবুল কাশেম, মো. সেহাব উদ্দিন, মো. খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *