এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৬ ০০:৩২:৫২ || আপডেট: ২০১৯-০৪-২৬ ০০:৩২:৫২
মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের জোরারগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রী শ্লীনতাহানীর চেষ্টা করা হয়েছে। পরে ওই ছাত্রী পিতা জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ কামরুল ইসলাম (২৫) নামে ওই ইভটিজারকে গ্রেফতার করে। সে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের সামছুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার জোরারগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী পিতা তজল আহম্মদ জানান, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পুড়য়া তার নবম শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাওয়া আসা পথে উত্তক্ত্য করতো কামরুল ইসলাম ও তার সঙ্গী পংকজ।
বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক বৈঠক হলেও কামরুলের ইভটিজিং বন্ধ হয়নি। বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পরীক্ষা শেষে বাড়ি আসার সময় জোরারগঞ্জ বাজারের রতন সু ষ্টোরের সামনে এলে কামরুল তার সঙ্গী পংকজকে নিয়ে পথ আটকিয়ে রাখে। এসময় সে তার মেয়ের স্কুলের ব্যাগ নিয়ে টানা হেচরা করে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ স্থানে হাত দিয়ে শ্লীনতাহানির চেষ্টা করে। পরে বিষয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদকে জানালে তারা থানায় মামলা দায়েরের পরামর্শ দেন। এসময় তিনি জোরারগঞ্জ থানায় কামরুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনের মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, থানায় মামলা দায়েরের পর ইভটিজার কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।