রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৬ ০০:০৮:৫১ || আপডেট: ২০১৯-০৪-২৬ ০০:৩০:২২
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের ছিকনের খিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র মজুমদারের হাতে ৫ম শ্রেণীর এক ছাত্রী যৌন নিপীড়নের স্বীকার হয়েছে। ঘটনাটি গত ৩ দিন আগে ঘটলে ও গোপনে ছিল। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল)এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। উক্ত শিক্ষক ঘটনার পর গত বুধবার থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। এ ঘটনায় আগামী রবিবার তদন্তে যাচ্ছে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাছানুল কবির।
জানা যায়, উক্ত শিক্ষক দির্ঘ দিন ধরে ৫ ম শ্রেণীর এক ছাত্রী ও বিভিন্ন সময়ে আরো কয়েকজন ছাত্রীকে যৌন নিপীড়ন করে আসছে। বিষয়টি ধীরে ধীরে অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দৃষ্টিতে পড়ে। তার আগে ও উক্ত শিক্ষক পূর্বের বিদ্যালয়েও অনুরুপ ঘটনা করলে বদলী করে বর্তমানে বিদ্যালয়ে বদলী করা হয় বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এ বিষয়ে উক্ত শিক্ষক খোকন চন্দ্র মজুমদারের ব্যবহৃত মোবাইল ফোনে বক্তব্য নিতে কল করলে ও সংযোগ পাওয়া যায়নি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমান বলেন,উক্ত শিক্ষকের অপরাধ খুবই ভয়্ঙ্কর। তদন্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: হাছানুল কবির বলেন, ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও চিত্র দেখেছি। আগামী রবিবার বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উক্ত শিক্ষককে নোটিশ করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ক্লাষ্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা বশির আহমেদ বলেন,যৌন নিপীড়নের ঘটনা জেনেছি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।