চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় নবাগত ইউএনও তৌছিফ আহমেদ’র যোগদান

প্রকাশ: ২০১৯-০৪-২৬ ১২:২২:৫৬ || আপডেট: ২০১৯-০৪-২৬ ১২:২২:৫৬

লোহাগাড়া অফিস : লোহাগাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তৌছিফ আহমেদ’র যোগদান। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় তিনি লোহাগাড়া উপজেলা অফিসে যোগদান করেন। এবং ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) পদ্মসন সিংহ’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
জানা যায়, নবাগত ইউএনও তৌছিফ আহমেদ ইতঃপূর্বে শরিয়তপুর জেলা পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পটয়াখালীর দু,টি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *