চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপনবাতিলের দাবিতে আনোয়ারায় বেসরকারিশিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি

প্রকাশ: ২০১৯-০৪-২৬ ০০:০০:৩৯ || আপডেট: ২০১৯-০৪-২৬ ০০:০০:৩৯

 

আনোয়ারা প্রতিনিধি :

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণট্ রাস্টের জন্য ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকালবৃ হস্পতিবার বেলা ১টায় আনোয়ারা উপজেলা নির্বাহীকর্মকর্তাকে (ইউএনও) এ স্মারকলিপি দেয় উপজেলা শিক্ষকসমিতি।

এতে বলা হয়,শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আগামী ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসবভাতা ও বাড়িভাড়া প্রদান এবং অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ কর্তনের আদেশসহ প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ স্মারকলিপি গ্রহণ করে যথাযথ মাধ্যমে এটি পাঠানোর আম্বাস দেন। এর আগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল দাশের সঞ্চালনায় তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি মো.ওসমান গণি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *