আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:২৩:৪৮ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:২৩:৪৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ পটিয়া পৌর সদরের ঐতিহ্যবাহী পরীর দিঘীর পাড়ের আমজু মিয়ার বলি খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে নামীদামী বলি খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। বিকেলে পুরস্কার বিতরণ করবেন হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
এছাড়াও এতে পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত বলি খেলায় সব মহলের উপস্থিতি কামনা করেছেন উদযাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আলম চৌধুরী ও সচিব শাহজাহান চৌধুরী।