চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে মাছ ধরতে গিয়ে প্রতিবেশী কর্তৃক ধর্ষণের শিকার কিশোরী

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ১৬:৩২:০১ || আপডেট: ২০১৯-০৪-২৭ ১৬:৩২:০১

 

শংকর চৌধুরী, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির রামগড়ে প্রতিবেশী কতৃক ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দারোগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই অভিযুক্ত মোঃ বাবলুকে (৩১) আটক করে রামগড় থানা পুলিশ।

পুলিশ ও ধর্ষিতা কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধর্ষক বাবলুর স্ত্রীসহ প্রতিবেশীদের সঙ্গে ফেনী নদীতে ভেসে ওঠা মাছ ধরতে যায় ওই ছাত্রী। মাছ ধরার এক পর্যায়ে অন্যরা একদু দূরে গেলে সুযোগ বুঝে বাবলু মেয়েটিকে জোর করে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। পরে,মেয়েটি বাড়ি ফিরে তার মাকে এসব জানালে প্রতিবেশীদের সহযোগিতায় অভিযুক্ত বাবলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধর্ষক বাবলু রামগড় পৌরসভার দারোগাপাড়ার শশুরবাড়িতে বসবাস করে। সে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মোঃ কবির আহম্মদের ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ২৭ এপ্রিল মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *