আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:০৯:৪২ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:০৯:৪২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার প্রবীন চিকিৎসক প্রয়াত ডাক্তার এস. এম কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন আজকের ঘুনে ধরা সমাজে আলোর বাতিঘর । তিনি চিকিৎসা সেবার পাশাপাশি সমাজ সেবা শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী তাকে আটক করে মৃত্যুর মুখোমুখি দাড় করিয়েছিলেন। জ্বালিয়ে দিয়েছিলেন তার বাড়িঘর। তিনি তার পেশার পাশাপাশি নাট্য অঙ্গনেও বিভিন্ন চরিত্র রূপায়নে সাফল্যের স্বাক্ষর রাখেন। যখন রাত ১২ টায় কোনো চিকিৎসককে মানুষের পরম প্রয়োজনে খুজে পাওয়া যেত না। তখন তিনি দুর্গম এলাকায় গরিবের ডাক্তার হিসেবে বাড়ী বাড়ী গিয়ে চিকিৎসা সেবা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার মতো গুণি ও ত্যাগি চিকিৎসক আজকের সমাজে বিরল।
গতকাল পটিয়া ক্লাব মিলনায়তনে ডা. এস. এম কামাল উদ্দিন আহমেদ চৌধুরীর নাগরিক শোক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। শোক সভা কমিটির চেয়ারম্যান ডাক্তার হাসান শহীদুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব আইয়ুব বাবুলের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ডাক্তার কে. আক্তার, প্রফেসর আব্দুল আলিম, ডাক্তার এ, কে. এম নাছির উদ্দীন, ডা. আবু ইউছুফ মু. ওয়াহিদুল্ল হ, মাষ্টার বদিউল আলম চৌধরী, সাবেক কমিশনার সাখাওয়াত হোসেন শানু, সাবেক চেয়াম্যান মু: সৈয়দ, এম. এ. লতিফ, ডা. রিদওয়ান আজাদ চৌ, ডা. সুব্রত, ডা. লিটন চ্যাটার্জি, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মরহুমের পুত্র, প্রকৌশলী মুহাম্মদ মুস্তফা কামাল চৌধুরী শানুু, রওশনগীর আমিরী, হাসান উল্লাহ চৌধুরী, মুনাজাত পরিচালনা করেন শাহসূফি ফরিদুল আফসার শাহ আল আমিরী।