মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:০৫:৫৭ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:০৫:৫৭
চকরিয়া অফিস : কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ড় আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ এপ্রিল বাদে মাগরিব খিলছাদেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ধিত সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় সরাসরি কাউন্সিলারদের সমর্থনে ১নং ওয়ার্ড আওয়ামীলীগে পুনারায় কাইছার উদ্দিন মেম্বার সভাপতি ও ছাবের আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, বিশেষ অতিথি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, মহিলা সম্পাদিকা জান্নাতুল বকেয়া রেখা, যুব ও ক্রীড়া সম্পাদক হাসানুল হক, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু ও সহ সভাপতি জাফর আলম।
উপস্থিত ছিলেন আবু তাহের (জ্বীন তাহের), কবির আহমদ সওদাগর ও বশির আহমদ। কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু ১নং ওয়ার্ড় সভাপতি/সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।