চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার শিক্ষক এনামুল হক চৌধুরীর জানাজা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:১৩:৫৮ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:১৩:৫৮

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় হজরত শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক এনামুল হক চৌধুরীর জানাজা গতকাল শুক্রবার সকালে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাজায় ইমামতি করেন ড. মৌলানা মুহামামদ সোলায়মান, জানাজায় পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার সাবেক মেয়র নুরুল ইসলাম অধ্যক্ষ মুখতার আহমদ, কাজি সোলায়মান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দুপুর ২ টায় বোয়ালখালী উপজেলার বেঙ্গুরাস্থ নিজ বাড়ীতে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।

তার মৃত্যুতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ ওরশ ও মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম, ইসলামী ফ্রন্ট এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবং প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলায়মান চৌধুরী শিক্ষক পরিষদের পক্ষে নুরুল কবীর আল কাদেরী, নজরুল ইসলাম বিপ্লব সহ পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *