আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:২১:৫৪ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:২১:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ পটিয়া পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূণর্মিলণী উৎসব ২০১৯ ও ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে সকালে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ও উদ্বোধক থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ইউএনও হাবিবুল হাসান।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন সরকারের সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। এতে সব মহলের উপস্থিতি কামনা করেছেন পূণর্মিলণী উদযাপন পরিষদের আহবায়ক মো. নুরুল আলম, প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, সদস্য সচিব এম. মঞ্জুরুল আলম চৌধুরী।