চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ডা: খায়রুল বশর শাহ্ আমিরী (রহ:)’র স্মরণ সভা আজ

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:১৯:৩০ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:১৯:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ (শনিবার) পটিয়ায় আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও পটিয়া আমির ভান্ডার বশরিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব শাহ্সুফি ডা: সৈয়দ মুহাম্মদ খায়রুল বশর শাহ্্ আমিরী (রহ:)’র স্মরণ সভা ও দোয়া মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এম,পি, প্রধান আলোচক থাকবেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, এছাড়াও এতে উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউ,এনও হাবিবুল হাসান সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ ও বিভিন্ন দরবার শরীফের আওলাদে পাকগণ উপস্থিত থাকবেন।

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সর্ব মহলের উপস্থিতি কামনা করেছেন স্মরণ সভা ও দোয়া মাহফিল উদযাপন পরিষদের আহবায়ক পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, সদস্য সচিব অধ্যাপক এস.এম. রওশনগীর আমিরী ও মাওলানা মুহাম্মদ জিয়াউল হোসাইন আমিরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *