আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:১৬:২১ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:১৬:২১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা ক্রিকেট লীগ গতকাল (শুক্রবার) শুভ উদ্বোধন করা হয়েছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম. সামশুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, খেলার স্পন্সর আশিয়া ইউপি চেয়ারম্যান এম.এ. হাশেম, পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন, চৌধুরী মাহবুবুর রহমান, আইয়ুব বাবুল, আলমগীর আলম, হাবিবুল হক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, আহবায়ক মাহবুবুর রহমান, ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম, পুলক চৌধুরী, মিজানুর রহমান, নাজিম উদ্দিন পারভেজ, আ’লীগনেতা মজিবুল হক চৌধুরী নবাব, বাদশা মিয়া।
টি-টোয়েন্টি ফরমেটে আয়োজিত এ খেলায় ৭টি দল অংশ নিচ্ছে। প্রথম খেলায় চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব পটিয়া মুখোমুখি হয়। এতে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ১২ রানে চক্রশালা আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে শুভ সূচনা করে। প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, গ্রাম থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করার জন্য এ লীগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি পটিয়ার জিমনেশিয়াম খেলার মাঠের উন্নয়ন ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ সহ একগুচ্ছ প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পটিয়ার ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।