মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০০:৫৮:৩৫ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০০:৫৮:৩৫
চকরিয়া অফিস : কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় দখলবাজদের হামলায় শিশুসহ ৫ নারী আহত হয়েছে। এসময় দখলবাজরা প্রায় লক্ষাধিক টাকার বাড়ি তৈরী নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনীস্থ আন্নর আলী মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি প্রবাসী আবু তালেবের স্ত্রী জেসমনি আক্তারের অভিযোগ করে বলেন, তার স্বামী আবু তালেব ২০০৭ সালে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী আন্নরআলী মাতবর পাড়ার বাসিন্দা ছৈয়দুল হক ও তার দুই পুত্রদের কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত জমিতে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে সীমানা দেওয়াল দেন তিনি। পরবর্তীতে জমির মালিক পেশাগত কাজে সৌদি আরব চলে গেলে ওইজমির দেখবাল করেন তিনি।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার গভীর রাত সাড়ে তিনটার দিকে পেকুয়া চৌমুহনী এলাকার মিয়াপাড়ার সামসুল ইসলাম ও রেজাউল করিমের নেতৃত্বে ১০-১২জনের দখলবাজ সশস্ত্র অবস্থায় জমি দখলের চেষ্ঠা করে। প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার জমি দখলে বাধা দেওয়ার চেষ্ঠা করলে তার উপর হামলা চালায়। এসময় তার শোর চিৎকারে পাশের হেলেনা ইয়াছমিন ও তার মেয়ে মুনতাহা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় দখলবাজরা। এতে মারাত্মকভাবে আহত হন জেসমিন আক্তার (৩৮), হেলেনা ইয়াছমিন (৩৯), মুনতাহা (১৯) ও জুই মনি (৮)। তাদেরকে আহতবস্থায় উদ্ধার পেকুয়া ও চকরিয়া সরকারি ভর্তি করা হয়। দখলবাজরা দুই ভরি ওজনের একটি চেইন, দুটি কানফুল ও প্রায় লক্ষাধিক টাকার বাড়ির নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই সৌদি প্রবাসী পরিবার।