চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌর এলাকায় পলিটেকনিকেল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন সংশ্লিষ্ট সচিব

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০০:৪৮:৩৩ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০০:৪৮:৩৩

 রফিকুল আলম : ফটিকছড়ি পৌর এলাকায় পলিটেকনিকেল কলেজ স্হাপনের জন্য এক নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত জায়গা ২৬ এপ্রিল শুক্রবার সরেজমিনে পরিদর্শন করলেন মো: হারুন অর রশিদ, সিনিয়র সহকারী সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় ও আশরাফুল হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী প্রবাসী কল্যান মন্ত্রনালয়। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বশির আহমেদ সরকার, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম চৌধুরী ও পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলা উদ্দিন আল রাকিব সাথে ছিলেন।

উল্লেখ্য পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন উক্ত পলিটেকনিকেল কলেজ স্হাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা পরিদর্শনের অংশ। প্রায় দেড় একর জায়গায় জুড়ে ৪ তলা পযর্ন্ত ৪ টি ভবন ও হোষ্টেল হবে। এতে ফটিকছড়ি সহ দেশের যে কোন স্থান হতে এসে কয়েক শত ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ার বিভাগে পড়তে পারবে। কোন প্রকার বাঁধা না থাকলে প্রশাসন,জনপ্রতিনিধি ও প্রিয় পৌরবাসীর আন্তরীক সহযোগিতা অব্যাহত থাকলে তা অবশ্যই বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *