চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে লটারীর নামে জুয়ার আসর বন্ধের দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০১:৩৮:১৩ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০১:৩৮:১৩

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
বাঁশখালীতে ২ সাপ্তাহেরও বেশী সময় ধরে চলে লটারীর নামে জুয়ার আসর ও বৈশাখী মেলার নামের অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবীতে গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাঁশখালী উপজেলা সদরের মিয়ার বাজার থেকে বিকেলে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ গেইটে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় পুলিশী বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন এই লটারী নামের জুয়ার আসর ও বৈশাখী মেলার নামে অসামাজিক কর্মকান্ড বন্ধ না করলে প্রতিটি মসজিদ থেকে মুসল্লিদের সাথে নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ঘেরাও এবং প্রয়োজনে চাম্বলের জুয়ার আসর অভিমুখে মিছিলের কর্মসুচী দেয়া হবে।
ইসলামী আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তি বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন।
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের বাঁশখালী উপজেলা সেক্রেটারী জসিম উদ্দীন মিজবাহ, মাওলানা আমির হোসাইন নাছিরী, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা ক্বারী কাউছার, মাওলানা আবু হানিফ, আন্দোলনের পৌরসভা সেক্রেটারী মোবারক হোসাইন, উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা এসএম ফয়জুল্লাহ, মাওলানা আমান উল্লাহ হাছান, মনিরুল ইসলাম, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্বাস উদ্দীন প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *