চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতির মায়ের মৃত্যুতে সাংসদ ফজলে করিম চৌধুরীসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০০:৫৩:০১ || আপডেট: ২০১৯-০৪-২৭ ০০:৫৩:০১

 রাউজান প্রতিনিধিঃ রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ শীলের মাতা সমাজ সেবিকা আঙ্গুর বালা শীল (৮৫) পরলোক গমন করেছেন। ২৬ এপ্রিল সকালে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি বেইন স্টোকে আক্রান্ত হয়ে গত ২২ এপ্রিল চমেক হাসাপালে ভর্তি হয়েছিলেন। সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ শীলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

সংবাদ পত্রে পাঠানো এক শোক বার্তায় সাংসদ সমাজ সেবিকা আঙ্গুর বালার বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি, রাউজান প্রেস ক্লাব, রাউজান ছাত্র কল্যাণ সংসদ, রাউজান পূজা উদযাপন পরিষদ, রাউজান জম্মষ্টামী উদযাপন পরিষদ, রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ, আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম উত্তর জেলা শাখা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা, রাঙ্গামাটি জেলা শাখা, চট্টগ্রাম মহানগর শাখা ও কক্সবাজার জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *