আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-২৮ ২৩:২৯:৩৪ || আপডেট: ২০১৯-০৪-২৮ ২৩:২৯:৩৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের হুইপ পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন সারা দেশে দ্বীনি শিক্ষার প্রসারের জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ডা: সৈয়দ খায়রুল বশর শাহ আমিরী যে অবদান রেখে গেছেন তা সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান ভোগবাদী সমাজ ব্যবস্থায় তাঁর মত ত্যাগী শিক্ষানুরাগীর বড়ই অভাব রয়েছে। তাঁর মহাপ্রয়ানে শিক্ষাবান্ধব সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবার নয়। আমি মনে করি যতদিন আলোকিত সমাজ বির্নিমাণের প্রচেষ্টা থাকবে ততদিন তার এই অবদান সকলের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরো বলেন পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের পীর সৈয়দ খায়রুল বশর শাহ আমিরী হাজী মুহাম্মদ মহসিনের মত পটিয়া সহ বিভিন্নস্থানে গিয়ে মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠা করেছেন। এভাবে তিনি প্রায় ৮টি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছেন। হুইপ শনিবার রাতে পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং বশরিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা সৈয়দ ডা: খায়রুল বশর শাহ আমিরী (রহ:) এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হুইপ একথা বলেন।
আমিরভান্ডার কমপ্লেক্স ও মাদ্রাসা এতিমখানা কমিটির উদ্যেগে মাদ্রাসা মাঠে আয়োজিত পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আনম টিপু সুলতান চৌধুরী। এস.এম রওশনগীর আমিরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকতার আহমদ, আমিরুল আউলিয়া দাখিল মাদ্রসার সুপার আবুল মোকাররম মঈনী, হাইদগাঁও মোজাহেরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন, শাহচান্দ আউলিয়া মসজিদ পরিচালনা ওয়াকফ কমিটির সভাপতি নুরুল কবির আলকাদেরী, আমির ভান্ডার কমপ্লেক্সের ফরিদুল আবছার শাহ আমিরী, আমির হোসেন (ব্যাংকার), মামুনুর রশিদ শাহ আমিরী, পটিয়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, এস এম শায়েমউল্লাহ আমিরী, করিমুল মোস্তফা আমিরী, জিয়াউল হোসেন, মাদ্রাসা কমিটির সদস্যদের মধ্যে ওসমান গনি খসরু, মোহাম্মদ কামরুল ইসলাম, মওলানা আবুল কালাম আজাদ, আবু ছিদ্দিক, ফেরদৌস বেগম, জিলুয়ারা বেগম প্রমুখ। স্মরণ সভা অনুষ্ঠানে এক মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মওলানা সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী।