চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ক্ষুদ্র চা চাষ সম্প্রসারণে লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও কর্মশালা

প্রকাশ: ২০১৯-০৪-২৯ ১৯:১১:০৬ || আপডেট: ২০১৯-০৪-২৯ ১৯:১১:০৬

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চা চাষে উদ্বুদ্ধকরণ শীর্ষক বর্ণাঢ্য র‍্যালী ও কর্মশালা আয়োজন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় এবং বাংলাদেশ চা গবেষনা ইনিস্টিটিউট ফটিকছড়ি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি কর্মশালা উপজেলার শহীদ শফিকুন নূর মওলা বীর প্রতিক গণমিলনায়তনে সোমবার ২৯ এপ্রিল অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য মুহাম্মদ গোলাম মওলা। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আরিফুর রহমান। এ কর্মশালায় স্বাগত বক্তব্য বিটিআরআই’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা অসীম কুমার সাহা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ,নেপচুন চা বাগানের উপ- ব্যবস্থাপক রিয়াজ আহমেদ, রায়হানুর রহমান,অজিৎ কুমার সাহা,কামাল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *