চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ওমানে সংবর্ধিত রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের সৈয়্যদ ওবাইদুল মোস্তফা

প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১৯:৫১:১০ || আপডেট: ২০১৯-০৪-৩০ ১৯:৫১:১০

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্রগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মাওলানা মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী ওমানে সংবর্ধিত হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম রাষ্ট্র সালতানাত অব ওমানে পাঁচদিনের সফরে গেলে ওমান রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) রাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলী তাহেরি। সংগঠনের মহাসচিব এমরান হোসাইনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী ওমানের মহামান্য সুলতানের দীর্ঘ হায়াত কামনা করেন এবং দেশ-বিদেশের সমস্ত মুসলিম মিল্লাতের শান্তি ও উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দেমুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা সাইফুদ্দীন আলকাদেরী, পূর্ব বেতাগী প্রজেক্ট গেইট জামে মসজিদের সাবেক খতিব মৌলানা মুবিনুল হক, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রচার সম্পাদক নুরুল আমিন, আঞ্জুমানে রেজা’য়ে মোস্তফা আল আইন শাখার সহ সভাপতি মো. লিয়াকত, কোরবান আলী, আমিরাত প্রবাসী জাকির হোসাইন প্রমুখ।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, উপদেষ্ঠা মো. মুসা সওদাগর, ইউসুফ মাতব্বর, গাউছিয়া কমিটি আল হাব্বা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম, মো. ইদ্রিস ফোরম্যান, সাংগঠনিক সচিব মুহাম্মদ আলী, সাবেক সহ সাংগঠনিক সচিব শাহেদ আলম আশরাফী, অর্থ সচিব মোস্তফা রেজা, সহ অর্থ সচিব মো. রেজা, মো. বখতেয়ার, প্রচার সচিব মো. হায়দার আলী, সমাজ কল্যাণ সচিব মো. জাহেদুল ইসলাম, এমদাদ ফারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *