মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-৩০ ০০:১৬:৩৯ || আপডেট: ২০১৯-০৪-৩০ ০০:১৬:৩৯
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভিজিডি কার্ডধারী অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূলে চাউল বিতরণ করা হয়েছে।
২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬শ’ ৬০ উপকারভোগীদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণে কথা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি কার্ড ও চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এসময় তিনি বলেন, উপকারভোগী গরীব দুঃস্থদের মাঝে চাউল বিতরন কালিন ও কার্ড হস্তান্তরের সময় কোন ধরনের অনিয়ম, দূর্নীতি, টাকা পয়সার লেনদেন সহ্য করা হবে না। যদি উপকার ভোগীরা এধরনের তথ্য দিতে পারেন তাহলে অনিয়মের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, এসব কাজে স্বচ্ছতা-জওয়াবদিহিতা রয়েছে। তাছাড়া বর্তমান সরকার উন্নয়নমুলক সরকার। গ্রামকে শহরে পরিনত করার জন্য ইতিমধ্যে নানা ধরনের কাজ শুরু করা হয়েছে।
পাশাপাশি বর্তমান সরকার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অসহায়দের মাঝে ভিজিএফ, পঙ্গু ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, সহ নানা কর্মসুচি হাতে নিয়েছে। তাই তিনি এর সঠিক ব্যবহার যাতে করার হয় সেজন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের সরকার, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা সদস্য সাবেকুন্নাহার, সেলিনা আক্তার, সদস্য নুরুল আজিম, আবু তাহের, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।