চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার সুচক্রদন্ডী স্কুলে এ প্লাস প্রাপ্তদের ল্যাপটপ প্রদান

প্রকাশ: ২০১৯-০৪-৩০ ২৩:১০:১৬ || আপডেট: ২০১৯-০৪-৩০ ২৩:১০:১৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সুচক্রদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য এয়ার মেইট গ্রুপের চীফ একাউন্টেন্ট প্রদীপ বিশ্বাসের পৃষ্টপোষকতায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রূপক সেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার মেইট গ্রুপের চীফ একাউন্টেন্ট প্রদীপ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. নাছের আলম শেখ, পিটিএ সভাপতি মুজিবুর রহমান, এসএমসি সদস্য শফিকুল আলম জুনু, আনোয়ার রহমান প্রমুখ। এতে সুশিক্ষিত জাতি গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *