চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দ: জেলার পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৪-৩০ ২৩:০৮:২৫ || আপডেট: ২০১৯-০৪-৩০ ২৩:০৮:২৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর আগে গত ১২ এপ্রিল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম শুরা সদস্যদের গোপন ভোটে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে সভাপতি এবং মাওলানা জসিম উদ্দীনকে সেক্রেটারী ঘোষণা করেন। নতুন সভাপতি ও সেক্রেটারী পরামর্শক্রমে পুর্নাঙ্গ কমিটি চূড়ান্ত করার পর তাদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কমিটির পুর্নাঙ্গ তালিকা : সভাপতি শফকত হোসাইন চাটগামী, সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ হারুন, সহ-সভাপতি-মাওলানা নুরুল আলম তালুকদার, সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদশা, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বখতেয়ার উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ আবছার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন আনসারী, সহ অর্থ সম্পাদক মাওলানা আলমগীর ইসলামাবাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মাওলানা আবু তৈয়ব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মীর মহিউদ্দীন মাহমুদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ, সদস্য মাওলানা হাফেজ জাহিদুল হক, মাওলানা মোদ্দাচ্ছির জাফরাবাদী, মাওলানা হারুন মুরাদাবাদী ও মাওলানা নুরুল আলম। তাছাড়া আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, ড. বেলাল নুর আজিজী, মাওলানা হোসাইন আল মাহমুদ, মাওলানা সুহাইল ছালেহ, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা এইচ এম রুহুল্লাহ তালুকদার, মাওলানা হাফেজ আইয়ুব, মাওলানা এজাজ সাহেব, মাওলানা আবদুল হামিদ, মাওলানা হাফেজ ফারুক, মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা মাহবুবুল হককে উপদেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি ঘোষণা করা হয়েছে।

শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, আল্লামা হোসাইন আল মাহমুদ, কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, মাওলানা নুরুল আলম তালুকদার, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জসিম উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *