চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

পেকুয়ায় মিথ্যা মামলায় ঘানি টানছেন এক অসহা কৃষক

প্রকাশ: ২০১৯-০৪-৩০ ০০:৩৮:৪৮ || আপডেট: ২০১৯-০৪-৩০ ০০:৩৮:৪৮

চকরিয়া অফিস:
প্রভাবশালী ব্যক্তির মিথ্যা মামলায় জেলের ঘানি টানছে সাহাবউদ্দিন নামের এক অসহায় ব্যক্তি। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার জালাল আহমদের পুত্র। পেশায় একজন কৃষক। পরিবারের একমাত্র আয় সক্ষম ব্যক্তি জেলে যাওয়ায় অর্থের অভাবে চরম বেকায়দায় পড়েছে। জমি সংক্রান্ত একটি বিচারে প্রতিনিধি হওয়ায় মিথ্যা মামলার শিকার হন তিনি।

জানা যায়, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা মৃত ছালেহ আহমদের পুত্র সৌদি প্রবাসী আবু তালেব ২০০৭সালে ৭শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি ৭লাখ টাকা ব্যয়ে বাউন্ডারী ওয়ালও দিয়েছেন। বর্তমানে ওই জমিতে দখলে রয়েছেন সৌদি প্রবাসী তালেব। ওই প্রবাসীর জমি দখল নিতে মরিয়া হয়ে উঠে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়ার বাসিন্দা মৃত উকিল আহমদের পুত্র দখলবাজ সামসুল আলম গং নানাভাবে ষড়যন্ত্র করে আসছেন। গত কয়েকদিন ধরে দখলবাজ সামসুল আলমের নেতৃত্বে প্রবাসীর জমি দখল নিতে বেশ কয়েকবার সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের হামলায় প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তারসহ ৮-৯জন আহত হয়েছেন। দখলবাজ সামসুল আলমের নেতৃত্বে একের পর এক মিথ্যা মামলা ও হামলায় অসহায় হয়ে পড়েছেন প্রবাসীর পরিবার। একপর্র্যায়ে প্রবাসীর স্ত্রী এক প্রকার নিরুপায় পেকুয়া থানা পুলিশ ও আদালতের দ্বারস্থ হন। জেসমিন আক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা দিতে এগিয়ে আসেন সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার বাসিন্দা জালাল আহমদের পুত্র কৃষক সাহাবউদ্দিন। এরপর থেকে সাহাবউদ্দিনের পিছনে লেগে থাকে দখলবাজ সামসুল আলম। এ পর্যন্ত সাহাবউদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে একটি মামলায় সাহাবউদ্দিন এক মাস ধরে কক্সবাজারে কারাগারে রয়েছেন। গত একমাস ধরে মিথ্যা মামলায় জেলে যাওয়ার কারণে তার কলেজ পড়ুয়া মেয়ে মুনতাহা অন্য ছেলে-মেয়েরা নিয়মিত স্কুলে যেতে পারছে না। চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন অসহায় কৃষক পরিবারটি।

সাহাবউদ্দিনের স্ত্রী হেলেনা ইয়াছমিন বলেন, তার স্বামীকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। প্রায় এক মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গ্রেফতারের পর থেকে তার ৫ছেলে-মেয়ে নিয়ে পরিবারে চরম দূর্দিন চলছে। তার স্বামী আয়ের একমাত্র উপার্জন ব্যক্তি হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন। যারা তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন তাদের শাস্তি চান তিনি। ##

মিজবাউল হক
স্টাফ রিপোর্টার, চকরিয়া
০১৮১৬০৪৮৭৬০
২৯-০৪-২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *