রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-৩০ ২২:৫৪:০০ || আপডেট: ২০১৯-০৪-৩০ ২২:৫৪:০০
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রের গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এসময় উপজেলা পরিষদেও চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.তৌহিদুল আলম বাবু, উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমান, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রকিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ,আওয়ামীলীগ নেতা এম. শাহ জাহান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কৃষি মন্ত্রণালয় ৮৪ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৩য় তলার এ ভবনটি নির্মাণ করবেন।