রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১৯:৪৯:০৫ || আপডেট: ২০১৯-০৪-৩০ ১৯:৪৯:০৫
রফিকুল আলম : ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব আনুষ্টানিক ভাবে ৩০ এপ্রিল দায়িত্ব গ্রহন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে দায়িত্ব গ্রহন কালে সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী,উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু,উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমান, ফটিকছড়ি থানার ওসি মো: বাবুল আকতার,ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, ভাইস চেয়ারম্যান এড উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তরের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বকে হাস্যোজ্জল ভাবে একে অপরকে গলায় ফুলের মালা দিয়ে বিদায় ও বরণ করেন। এসময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে দুপুরে বিদায় ও বরনের পর সবাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভায় অংশ গ্রহন করেন। সভায় অংশ গ্রহনের অাগে উপজেলা প্রশাসন ও চেয়ারম্যান সমিতি ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট প্রদান করেন। এসময় নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দ্দৌলা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে রুস্তম অালী, মো: জানে আলম,হারুন অর রশিদ,ইব্রাহিম তালুকদার,ইকবাল হোসেন,আবু তালেব,সরোয়ার হোসেন স্বপন,সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ,এস এম সোলায়মান,আবদুল কায়ুম,হারুন অর রশিদ,আবদুল হালিম ও আমান উল্লাহ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানুপুর)। সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।