চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মাসব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষনের সমাপনী

প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১১:৫৮:১৮ || আপডেট: ২০১৯-০৪-৩০ ১১:৫৮:১৮

রাঙ্গুনিয়ায় প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষনের সমাপনী , ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। বক্তব্য দেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, জামাল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর বায়োগ্যাস প্ল্যান্টের প্রকৌশলী পার্বন চাকমা, কমিউনিটি সুপারভাইজার আহসান কবির , মৎস্য খামারী এনায়েতুর রহিম, প্রশিক্ষনার্থী রাসেল রাসু প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ৬ টি প্রকল্পে ৪ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *