চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে মহান মে দিবসে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ: ২০১৯-০৫-০১ ১৯:৩২:০৪ || আপডেট: ২০১৯-০৫-০১ ১৯:৩২:০৪

 শংকর চৌধুরী,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার ১ মে সকাল ৮টায় নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় শ্রকিলীগ খাগড়াছড়ি জেলা সভাপতি জানু শিকদারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের শাপ্লা চত্ত্বর হয়ে পৌর টাউন হলে গিয়ে জমায়েত হয়।

র‌্যালিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, প্রচার সম্পাদক ক্যজরী মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাজেপ সদস্য খোকনেশ^র ত্রিপুরা, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পৌর সম্পাদক জাবেদ হোসেন, যুবনেতা ও পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এবং জেলা ছাত্রলীগের সভাপতি টিকু চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। অপরদিকে, “শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” প্রতিপাদ্যে সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী টাউন হল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর টাউন হলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। র‌্যালিতে, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ চাহেল তস্তরী, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, পৌর সভার মেয়র রফিকুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করে।

এছাড়াও উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার নেতৃত্বে খাগড়াছড়ি সড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ, শ্রমিক ইউনিয়ন (সওজ) জেলা সংসদ, পার্বত্য যানবাহন মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি, পৌর হোটেল শ্রমিকলীগ, অটোরিক্সা মালিক কল্যাণ সমবায় সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতি, শ্রমযান কল্যাণ সমিতি (সিএনজি), মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এবং জাতীয় শ্রমিকলীগ পৌর বাস টার্মিনাল কমিটির সভাপতি আব্দুল ছত্তার দুলাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ ও শ্রমিক নেতা মোঃ হারুন এর নেতৃত্বে পৃথক পৃথক ভাবে ব্যানার ও পেস্টুন নিয়ে জেলা প্রশাসনের র‌্যালিতে অংশগ্রহণ করে। পরে, পৌর টাউন হলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, পাবর্ত্য মন্ত্রনালায়ের সদস্য নুর নবী চৌধুরী, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা শ্রমিকলীগের সভাপতি জানু শিকদার, সাবেক সভাপতি নুর নবী প্রমূখ।

বক্তারা, ১লা মে’র তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশকে উন্নয়ন শীল দেশে রূপান্তরিত করতে শ্রমিকদের অবদান সব চেয়ে বেশি। তাই মালিক-শ্রমিক সকলের স্বার্থ সংরক্ষণ করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কোন বিকল্প নেই। তাই সকলের ভাগ্য উন্নয়নে সকল ভেদাভেদ ভূলে উন্নত দেশ গঠতে সকলকে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *