রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০১ ১৯:২৮:৩৫ || আপডেট: ২০১৯-০৫-০১ ১৯:২৮:৩৫
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলায় নুর একাডেমীর উদ্যোগে নুর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্টান পহেলা মে উপজেলা পরিষদেও শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতীক মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সাউদার্ন বিশ্ব বিদ্যালয় বাণিজ্য অনুষদ ডীন প্রফেসর ড:এ.এন.এম. আব্দুল মোক্তাদের। উদ্বোধক ছিলেন,আবু নাছের মুহাম্মদ হেলাল। প্রধান আলোচক ছিলেন,এড. আহমদ কবির করিম। সংবর্ধিত অতিথি ছিলেন, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম ও মুহাম্মদ রেজাউল করিম।অধ্যক্ষ রায়হানুল আনোয়ার রাহী সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর এন.এম রহমত উল্লাহ,মাওলানা দৌলত আলী খান,রশিদ আহমদ শাহীন,নাজিরহাট বণিক সমিতির সভাপতি নাছির উদ্দিন,মাষ্টার মুসলিম উদ্দিন,হাফেজ মুহাম্মদ বেলাল ও মাষ্টার শফিউল আলম।
স্বাগত বক্তব্য রাখেন,নুর মেধাবৃত্তি বোর্ডের পরিচালক সাংবাদিক এইচ এম সাইফুদ্দীন। এম শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন,অনুষ্টানে সাংবাদিকতায় এম মোর্শেদ মুন্না (দৈনিক পূর্বকোণ)ও এনামুল হক(দৈনিক কর্ণফূলী) সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বৃত্তি প্রাপ্ত ৮৫ জনকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।