চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

লোহাগাড়ার পুটিবিলায় ছবুর মৌলভীর নেতৃত্বে সন্ত্রাসী হামলা: দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৫-০১ ২০:০৮:১১ || আপডেট: ২০১৯-০৫-০১ ২০:০৮:১১

 

লোহাগাড়া অফিসঃ

লোহাগাড়া উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। ১ মে রাত ২ টায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার পশ্চিম কলাউজানের মৃত আবুল কাসেমের পুত্র মৌলভী আব্দুস ছবুর নেতৃত্বে ২০/৩০ জনের স্বসস্ত্র দল ওই এলাকায় একটি টিনের ঘর ভাংচুর করে। স্থানীয় আনোয়ার হোসেনের মালিকানাধীন টিনের তৈরি ঘরটি ভাংচুর করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে দূর্বৃত্তদের ধাওয়া দেয়। ওই সময় মৌলভী ছবুরের হাতে থাকা দেশীয় একটি বন্দুক দিয়ে স্থানীয়দের ভীতি দেখানোর চেষ্টা করলে উত্তেজিত লোকজন ছবুরের উপর আক্রমন করে। মৌলভী ছবুর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এমন তথ্য দিয়েছেন ঘটনাস্থল সংলগ্ন বাড়ীর মরিয়ম বেগম নামের এক মহিলা।

পরবর্তী সময়ে মৌলভী ছবুরের লোকজন পাল্টা আক্রমন করে স্থানীয়দের ধাওয়া করে এবং মৌলভী ছবুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলে তাকে চিকিৎসা করা হচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। ঘটনার পর থেকে মৌলভী ছবুরের মুঠোফোন বন্ধ রয়েছে।

এদিকে, ভোর ছয়টায় স্থানীয় চৌকিদার আনোয়ার, রবিউল, কাদের একটি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড কার্তুজসহ শফিকুর রহমান নামের এক বৃদ্ধকে নিয়ে লোহাগাড়া থানায় আসেন বলে ডিউটি অফিসার প্রতিবেদককে জানান। আনোয়ার, রবিউল ও কাদের দাবী করেন অস্ত্রটি শফিকুর রহমানের। কর্তব্যরত অফিসারের সন্দেহ হলে উভয়গ্রুপের লোকজনদের থানায় আটক করে রাখেন। শফিকুর রহমান ওই এলাকার মৃত লাল মিয়ার পুত্র। একই এলাকার আনোয়ার ও রবিউল ইসলাম মৃত সিরাজুল ইসলামের পুত্র এবং আব্দুল কাদের ইউসূপ আলীর পুত্র বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। সুষ্ট তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) মো: জহির উদ্দিন।

সরেজমিনে দেখা যায়, আনোয়ার গং এর সাথে শফিকুর রহমান গং এর দীর্ঘদিন জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। বিরোধীয় জায়গায় আনোয়ার গং একটি টিনের বাড়ী করে। বাড়ীটি ভেঙ্গে দেওয়ার জন্যই রাতে শফিকুর রহমানের ভাড়াটিয়া লোকজন ওই ঘর ভাংচুর করে। লোহাগাড়া থানার ডিউটি অফিসার রুমে সত্তর বছরের শফিকুর রহমান প্রতিবেদককে জানান, মৌলভী ছবুরকে বিশ হাজার টাকার বিনিময়ে ঘরটি ভেঙ্গে দেওয়ার কন্ট্রাক্ট দিয়েছিলাম। আমার জায়গায় জোরপূর্বক ঘর তৈরী করেছে আনোয়ারের লোকজন। অভিযুক্ত মৌলভী ছবুরকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *