চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

প্রকাশ: ২০১৯-০৫-০১ ১৯:৩৪:২০ || আপডেট: ২০১৯-০৫-০১ ১৯:৩৪:২০

খলিল চৌধুরী, সৌদি আরবঃ সৌদি আরবের আল কাসিম শহরে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফারুক ফকির (৫০) নামে এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় কাশিম শহরে মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশি। জানা গেছে, নিহত ফারুক ফকিরের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে।

সৌদি প্রবাসী সাংবাদিক শিবচরের এসএইচ হেমায়েত জানান, মো. ফারুক ফকির সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল কাসিম আর রাজ জেনারেল হাসপাতালের হিমাগারে রয়েছে। এদিকে ফারুক ফকিরের মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রয়েছে তার। ২০০৭ সালে ভাগ্যের পরিবর্তন আনতে সৌদি আরব যান ফারুক ফকির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *