প্রকাশ: ২০১৯-০৫-০২ ২২:১০:৪৮ || আপডেট: ২০১৯-০৫-০২ ২২:১০:৪৮
লোহাগাড়া অফিস:
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সাথে লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির শুভেচ্ছা বিনিময় হয়। ২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়েছে। লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার।
লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ: সভাপতি এম আবদুল জব্বার ফিরোজ( দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক), সাধারন সম্পাদক কাইছার হামিদ (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল্ল্যাহ চৌধুরী (দৈনিক আমার সময় ও দৈনিক কর্ণফুলী), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তাজ উদ্দিন (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক মো: হোছাইন মেহেদী (দৈনিক ডেসটিনি ও সময়ের আলো), দপ্তর সম্পাদক আতাউর রহমান মাসুদ ( দৈনিক খবরপত্র), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী(দৈনিক দিনকাল ও দৈনিক দেশের কণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (দৈনিক বাংলাদেশ সমাচার), মো: সেলিম উদ্দিন (বিজয় টিভি), শাহজাদা মিনহাজ ( দৈনিক আজকালের খবর) উপস্থিত ছিলেন ।
নব-নির্বাচিত লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হওয়ায় আমি আনন্দিত । নব-নির্বাচিত সভাপতি মো: সেলিম উদ্দিন ও সাধারন সম্পাদক কাইছার হামিদসহ নির্বাচিত সকল কর্মকর্তাদের অভিনন্দন জানাই।
আমি মনে করি, লোহাগাড়ায় কর্মরত সকল সংবাদকর্মীরা এক ছায়াতলে এসেছে। হলুদ সাংবাদিকতা কিংবা সিন্ডিকেটের প্রভাব বলয় থেকে লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্য বেরিয়ে স্বচ্ছ, নির্ভীক ,সত্যের অনুসন্ধান করে সংবাদ প্রকাশ করবে।
লোহাগাড়া প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।