শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:০৯:১৬ || আপডেট: ২০১৯-০৫-০২ ২০:০৯:১৬
খাগড়াছড়ি,প্রতিনিধি : খাগড়াছড়িতে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ মে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপি ওয়ার্কশপের উদ্বোধন করেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শানে আলম।
সদর উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন. তৃলা দেব সহকারি কমিশনার (ভমি), সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নিউসা মগ। ওয়ার্কশপে মাস্টার ট্রেইনার হিসেবে অটিজম বিষয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অভিভাবকদের সচেতনতামূলক পরামর্শ এবং অটিজম শিশুদের অধিকার ও তাদের স্বাস্থ্য বিষয়সহ নানা দিক তুলে ধরেন, সরদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা: উচ শৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলী আহাদ, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক (ইংরেজী) ও মাস্টার ট্রেইনার অর্জিতা খীসা।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রসাশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এটি বাস্তবায়ন করছে, ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ।