শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:১৯:৫৬ || আপডেট: ২০১৯-০৫-০২ ২০:১৯:৫৬
খাগড়াছড়ি,প্রতিনিধি : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ খাগড়াছড়ি জেলা শাখার ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন টিএনটি হাসপাতাল সড়কে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এসময়,খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, ড. বোধীসত্ত দেওয়ান, প্রবিত চন্দ্র চাকমাসহ প্রবীণ হিতৈষী সংঘের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রবীণ হিতৈষী সংঘের এই ভবন নির্মানে প্রথম ধাপে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে বলে জানান,পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) চিংলা মং চৌধুরী।