চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের হাতে : দুর্নীতি বিরোধী শিক্ষা উপকরণ

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:১৮:২৯ || আপডেট: ২০১৯-০৫-০২ ২০:১৮:২৯

খাগড়াছড়ি,প্রতিনিধি : সচেতনতা সৃষ্টি ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের কমলছড়ি পাইলট হাইস্কুলে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন জ্যোতি চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি র্কীতিময় চাকমা।

ছাত্র-ছাত্রীদের এখন হতে সততার চর্চা করার আহবান জানিয়ে বক্তারা বলেন,দেশ ও জাতিকে উন্নত রাষ্ট্রের অংশীদার করতে হলে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শবান ও দেশ প্রেমিক নাগরিকের বিকল্প নেই। এখন হতে ছাত্র-ছাত্রীরা দায়িত্বশীল ভুমিকা পালন করলে স্বপ্ন পূরণ হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বাড়বেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *