চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মে দিবসে শ্রমিকদের র‌্যালী

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২৩:১৩:৩৮ || আপডেট: ২০১৯-০৫-০২ ২৩:১৩:৩৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় পরিবহন শ্রমিকদের উদ্যোগে র‌্যালী বের করা হয়েছে। ১ মে (বুধবার) সকালে র‌্যালীটি পটিয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পটিয়া অটো টেম্পো, সিএনজি, মাহিন্দ্রা,রাবি, টাটা, এইচ পরিবহন শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি বদিউল আলম বদি, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শেকুর নেতৃত্বে মনসা বাদামতল এলাকায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে যোগদান করেন।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *