চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ছাত্রদের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:৩২:২৩ || আপডেট: ২০১৯-০৫-০২ ২৩:২৫:২০

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে হঠাৎ করে বৃহস্পতিবার ২ মে বেলা ১১ টা হতে ১ টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কের ফটিকছড়ির পেলাগাজী দিঘী নামক স্থানে সড়কে গাছের টুকরা ফেলে অবরোধ করে রাখে। এসময় দু’দিকে কয়েক শত গাড়ী আটকা পরে। খবর পেয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো: আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে এসে ছাত্রদের নিয়ে তাদের দাবী বাস্তবায়নের আশ্বাসে বিদ্যালয়ে নিয়ে গেলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমান উক্ত বিদ্যালয়ে গিয়ে পরিচালনা পরিষদ, শিক্ষক ও ছাত্রদের সাথে প্রায় ২ ঘন্টা কথা বলেন। এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষে সদস্য মফিজ উদ্দিন বলেন, ৮ জন ছাত্র বিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করায় ; তাদেরকে শুধু মাত্র পরীক্ষায় অংশ গ্রহন ব্যতিত আসতে বারণ করা হয়। আপরদিকে প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের বিরুদ্ধে ও নানা অভিযোগ করেন কয়েকজন ছাত্র। ছাত্ররা তাদের অভিযোগ উপস্থাপনকালে বিদ্যালয়ের ড্রেস না থাকায় নানা প্রশ্নে সম্মূখিন হন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিদ্যালয়ের সমস্যা বিদ্যালয়ে সমাধান করতে হবে ; সড়ক অবরোধ করে নয়। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে ছাত্রদের আশ্বাস্ত করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, বাহিরের কিছু লোকের ইন্ধনে কতিপয় ছাত্র বিদ্যালয়ের ক্ষতি করছে। যা মোটেই কাম্য নহে। এমনকি হয়েছে যে ছাত্ররা রাস্তায় যেতে হবে।

জানতে চাইলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচন না করা,বিদ্যালয় কলেজে রুপান্তরে বাধার সৃষ্টি করা ও শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর কতিপয় বখাটে ছাত্র যারা সন্ধ্যা হলে অসমাজিক কাজে জড়িয়ে পড়ে বিদ্যালয় মাঠে শুয়ে থাকে তারা এসব কান্ড করছে। যেহেতু আমি বিদ্যালয়ের হোষ্টেলে থাকি সে জন্য আমি এসবের প্রতিবাদ করি। সে জন্য আমাকে মোবাইল ফোনে ও হুমকি দিয়েছে ; যা রেকর্ড করা আছে। যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক সিন্ধান্ত ও আছে। ছাত্র-ছাত্রীদের মারধর করার প্রশ্নই আসে না। তবে আমার বিরুদ্ধে যা রটাচ্ছে তা সবই মিথ্যা ও বানোয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *