চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ার মরিয়মনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:২৬:৩২ || আপডেট: ২০১৯-০৫-০২ ২০:২৬:৩২

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন দরিদ্র শিক্ষার্থীকে ষ্কুল ব্যাগ ও ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে আলমিরা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার (২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। স্কুল ব্যাগ বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মরিয়ম নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আইযুব রানা, মরিয়ম নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক সিরাজুল করিম সিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবু ছালেহ, ইউপি সদস্য শওকত হোসেন, জাহাঙ্গীর আলম, মো. হারুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *