প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:২৮:৫৯ || আপডেট: ২০১৯-০৫-০২ ২০:২৮:৫৯
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং এওয়াক ও সেন্টার ফর ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় দিনব্যাপী কর মেলা উদযাপন করা হয়। বৃহষ্পতিবার ( ২ মে) সকালে উদ্বোধনী , শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম। সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম চৌধুরী।
বক্তব্য দেন ইউপি সদস্য শওকত হোসেন, জাহাঙ্গীর আলম, মো. হারুন, এওয়াকের সমন্বয়কারী সমীর বড়–য়া শিমুল, মো. জিয়াউর রহমান, নির্বানীতোষ সাহা, মাহাবুবুর রহমান, মো. শহিদুল ইসলাম ও পপি বড়–য়া। এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী বলেন , ইউনিয়ন পরিষদের আওতায় সকল জনগনকে ইউনিয়ন পরিষদকে কর প্রদানের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষে কর মেলার আয়োজন করা হয়। মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি থেরাপী সেবা, ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান, কর গ্রহন , স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।