চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুস্টান

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২০:০৭:৩৬ || আপডেট: ২০১৯-০৫-০২ ২০:০৭:৩৬

 বেলাল আহমদ : বান্দরবানের লামা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের বরণ এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠান জাকজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (০২ মে) দুপুরে পরিষদ হলরুমে এই বিদায় ও বরণ সংবর্ধণা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বরণ করে নেন। একই সময় বিদায়ী চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া ও শারাবান তহুরাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধণা দেন তারা। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নবাগত চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, বিদায়ী ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, নবাগত ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদে ন্যস্ত বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সাংবাদিক কামরুজামান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: শাহিন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *