চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনার সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে : পটিয়ায় মে দিবসে হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২৩:০৭:০৬ || আপডেট: ২০১৯-০৫-০২ ২৩:০৭:০৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় মহান মে দিবস উপলক্ষে পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মনসা বাদামতল শিরিষতলায় এক আলোচনা সভা উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ.লীগের সহ সভাপতি আজিমুল হক, পৌরসভা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, আলমগীর খালেদ, কৃষকলীগের সহ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, সাবেক চেয়ারম্যান সামশুল ইসলাম, মিজানুর রহমান, ইউসুফ নবী টিপু, কানিজ ফাতেমা, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, আজগর আলী বাহাদুর, জেলা ছাত্রলীগ সহ সভাপতি তারেকুর রহমান তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি আলী আশরাফ, নুর মোহাম্মদ চৌধুরী, শাহ জামাল, জসিম উদ্দিন, মাহমুদুল হক, নজরুল ইসলাম, আবু তৈয়ব, যুবলীগ নেতা মাহবুবুল হক চৌধুরী, শাহাদত হোসেন সবুজ, মো. আলমগীর, আমজাদ হোসেন, ফোরকান আকবরী, নুর মোহাম্মদ, শেখ মনির প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। বর্তমানে সরকারি চাকুরীজীবীদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত চাকুরীজীবীরাও সময়ের সাথে পাল্লা দিয়ে ন্যায্য মজুরী পাচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *