চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাংসদ ড. নদভীর সাথে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: ২০১৯-০৫-০২ ২২:০৪:১৫ || আপডেট: ২০১৯-০৫-০২ ২২:০৪:১৫

 

লোহাগাড়া অফিস:

চট্টগ্রাম -১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সাথে লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির শুভেচ্ছা বিনিময় হয়। ২ মে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়। লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নবাগত ইউএনও তৌছিফ আহমেদ, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মো: জহির উদ্দিন।

লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ: সভাপতি এম আবদুল জব্বার ফিরোজ( দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক), সাধারন সম্পাদক কাইছার হামিদ (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল্ল্যাহ চৌধুরী (দৈনিক আমার সময় ও দৈনিক কর্ণফুলী), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তাজ উদ্দিন (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক মো: হোছাইন মেহেদী (দৈনিক ডেসটিনি ও সময়ের আলো), দপ্তর সম্পাদক আতাউর রহমান মাসুদ ( দৈনিক খবরপত্র), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দিনকাল ও দৈনিক দেশের কণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (দৈনিক বাংলাদেশ সমাচার), মো: সেলিম উদ্দিন (বিজয় টিভি), শাহজাদা মিনহাজ ( দৈনিক আজকালের খবর) উপস্থিত ছিলেন ।

নব-নির্বাচিত লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, আমি নির্বাচিত সকলকে অভিনন্দন জানাই। নির্বাচিতদের অবশ্যই প্রেসক্লাবের সাংগঠনিক ভীত মজবুত করতে হবে। নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার পাশাপাশি সম্ভাবনার কথা তুলে ধরতে হবে।
তিনি সকলকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়ে আরো বলেন, প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মান করে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *