চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা সাজু সিকদারের ইন্তেকাল

প্রকাশ: ২০১৯-০৫-০৩ ২৩:২৪:৫২ || আপডেট: ২০১৯-০৫-০৩ ২৩:২৪:৫২

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিবুল ইসলাম সিকদার সাজু (৩৯) আজ শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে..রাজিউন)।

সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরপরই তিনি মারা যান। তার দুই শিশু কন্যা সন্তান ও এক শিশু পুত্র সন্তান রয়েছে। বাদে আছরের নামাজের পর তার নিজ বাড়ি রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি জামে মসজিদ মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *