চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশী নিহত, গুরুতর আহত ৪

প্রকাশ: ২০১৯-০৫-০৩ ২৩:২২:২০ || আপডেট: ২০১৯-০৫-০৩ ২৩:২২:২০

খলিল চৌধুরী, সৌদিআরব : সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাগরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। গাড়িতে ড্রাইভারসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গিয়েছে।

১১ জন নিহত হবার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে। গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন আছেন । ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। মৃত ১১ জনের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল । এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *