প্রকাশ: ২০১৯-০৫-০৪ ২১:৫৭:৩৩ || আপডেট: ২০১৯-০৫-০৪ ২১:৫৭:৩৩
লোহাগাড়া অফিস :
লোহাগাড়ায় বাণিজ্যিক মার্কেট আইস পার্ক’র শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেল ৪টায়। এ উপলক্ষে দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক কাইছার হামিদ’র সঞ্চালনায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজমুদ্দিন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
প্রধান অতিথি ড. নদভী এম.পি বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাই ব্যবসায় কোন প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। গ্রাহকদের সাথে ভাল ব্যবহার করতে হবে। লোহাগাড়া ষ্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা এইচ গণি সম্রাট, আবদুল জাব্বার, নুরুল আলম জিকু, মিয়া মুহাম্মদ শাহজাহান, নুরুল হক নুনু, রিদুওয়ানুল হক সুজন ও আরিফুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও ওয়ার্ল্ড ভিউ গ্রুপের চেয়ারম্যান মো: জসিম উদ্দি, ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম, ল্যান্ড ওনার নাছির উদ্দিন, মহি উদ্দিন, নাজিম উদ্দিন, মামুন অর রশিদ ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।