চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় নকল মোড়ক লাগিয়ে ভোজ্য তেল বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০৫-০৪ ২১:৫৮:৪৫ || আপডেট: ২০১৯-০৫-০৪ ২১:৫৮:৪৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

নিম্নমানেরর  খোলা ভোজ্য তেল খালি বোতলে নকল মোড়ক লাগিয়ে বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানে আলাদা আবাসিক এলাকায় দুটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। রমজানকে উপলক্ষ করে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের সয়াবিন ও সরিষা তেল বোতলজাত করার জন্য রাখা বিপুল সরঞ্জামসহ সিলগালা করে দেয়া হয়।

এসময় কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৪ মে) দুপুরে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ও থানার সহকারি উপ-পরিদর্শক নুরুল আমিন।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে নকল মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছিল এমন অভিযোগে অভিযান  চালানো হয়।  অভিযানে কারখানা মালিক মো. রাশেদকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতারণা করে এমন অবৈধ ব্যবসা করবেনা জানিয়ে মুচলেখা দেন তিনি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *